প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৪
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১৩তম গ্রেডের কম্পিউটার অপারেটর এবং ১৬তম গ্রেডের ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের ব্যবহারিক (স্ট্যান্ডার্ড এপ্টিচিউড টেস্ট) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ৫ মার্চ ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর আগারগাঁও এর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ।
কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড) পদে সকাল ১০:০০টা থেকে এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (১৬তম গ্রেড) পদে দুপুর ১২:০০টা থেকে পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত রোল নম্বরধারী প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
আইডিআরএ সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে এই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে তথ্য কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের আইডিআরএ’র অফিসিয়াল ওয়েবসাইট (www.idra.org.bd) পরিদর্শনের পরামর্শ দেয়া হয়েছে।
এমএসএস
মন্তব্য করুন: