insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

ঈদুল আজহা: কাল থেকে বীমা খাতে টানা ৭ দিনের ছুটি, শেষ কর্মদিবস আজ


প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৪:৩৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে টানা সাত দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন দেশের বীমা খাতের কর্মকর্তা-কর্মচারীরা। সে অনুযায়ী, আজ রোববার (২৪ মে) বীমা খাতের শেষ কর্মদিবস।

আগামী ৩১ মে (রোববার) পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা খাতের পাশাপাশি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানও এই ছুটির আওতাভুক্ত থাকবে।

ছুটি বাড়লো নির্বাহী আদেশে

উল্লেখ্য, আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে পূর্বঘোষিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারিত ছিল। পূর্বের তালিকায় ঈদের দিন (২৮ মে) সাধারণ ছুটি এবং ঈদের আগে ২৬-২৭ মে ও পরে ২৯-৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল।

তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের ঈদযাত্রা আরও সহজ ও নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্যে ২৫ মে (সোমবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে এবারের ঈদের ছুটি দাঁড়িয়েছে মোট ৭ দিনে।

ছুটির আওতামুক্ত থাকবে যেসব জরুরি সেবা

টানা ৭ দিনের এই দীর্ঘ ছুটির মধ্যেও দেশের সব ধরনের জরুরি পরিষেবা সচল থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছুটির আওতাবহির্ভূত খাতগুলো হলো:

ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীবৃন্দ। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

টেলিফোন, ইন্টারনেট এবং দেশের সব স্থল ও সমুদ্রবন্দরের কার্যক্রম। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন।

এছাড়াও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সরকারি-বেসরকারি অফিসগুলোও এই ছুটির আওতার বাইরে থেকে তাদের কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালনা করবে।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর