insurancejobsbd@gmail.com মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

জামিরুল ইসলাম গ্লোবাল ইন্স্যুরেন্সের নতুন মুখ্য নির্বাহী


প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ২১:০২

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী পদে নিয়োগ অনুমোদন পেয়েছেন মো. জামিরুল ইসলাম।  গত রোববার (১৬ মার্চ) তার নিয়োগ অনুমোদন করে চিঠি ইস্যু করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

জামিরুল ইসলাম এর আগে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ছিলেন। নতুন কর্মস্থলে আগামী ৩ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।

আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, ১৩ মার্চ ২০২৫ থেকে ১২ মার্চ ২০২৮ পর্যন্ত তার এই নিয়োগ অনুমোদন করেছে কর্তৃপক্ষ।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর